ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর…See More

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন এক গৃহবধূ। তার ব্যাংক হিসাবে দেখা গেল মোট ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা। এই বিপুল অর্থ দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়াকোপরা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন।

পরিবার সূত্রে জানা যায়, সেরিফা খাতুনের স্বামী ও অন্যান্য আত্মীয়রা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকেই তার দেবর তার সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার হিসাবে ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন।

সেই অর্থ তুলতে গিয়েই তিনি অ্যাকাউন্টে ৭০০ কোটি রুপিরও বেশি অর্থ দেখেন।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *