মেয়েটার বয়স মাত্র ১৯ বছর। আমি জানি না মরিয়ম…See More

মেয়েটার বয়স মাত্র ১৯ বছর। আমি জানি না মরিয়ম খাতুন ঠিক কী কারণে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এটা হ%ত্যা, নাকি অন্যকিছু সেটাও এখনো নিশ্চিত নয়।

কিন্তু একটা প্রশ্ন আমাকে বারবার ভাবাচ্ছে…

এই মেয়েটা কি শুধু ১৯ বছরের একজন মানুষ ছিল, নাকি আমাদের সমাজের সেই চিরচেনা বৈষম্যের আরেকটি শিকার?

একদিকে একজন প্রভাবশালী সংসদ সদস্য। অন্যদিকে মাত্র ১৯ বছরের, দরিদ্র পরিবারের একটি মেয়ে। কিছুদিন আগেও এই মেয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে তাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন এবং বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।

কিন্তু এরপর?

মেয়েটার জীবন, তার সম্মান, তার ভবিষ্যৎ এসব নিয়ে আমরা কতটা ভেবেছি?

একজন দরিদ্র পরিবারের মেয়ে যখন একজন ক্ষমতাবান পুরুষের জীবনে প্রবেশ করে, তখন সমাজ খুব সহজেই তাকে বিচার করতে বসে যায়। কেউ বলে সুযোগ নিয়েছে, কেউ বলে টাকার জন্য গেছে, কেউ তার চরিত্র নিয়ে কথা বলে।

কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করে…

ক্ষমতার কাছে একজন অসহায় মেয়ের অবস্থান আসলে কতটা সমান?

কোন পরিস্থিতিতে একটি ১৯ বছরের মেয়ে একজন প্রভাবশালী পুরুষের সঙ্গে এমন সম্পর্কে জড়ায়, সেটাও কি আমাদের সমাজের প্রশ্ন হওয়া উচিত নয়?

আর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো মেয়েটা যখন বেঁচে ছিল, তখন তার ব্যক্তিগত মুহূর্ত নিয়ে মানুষ বিনোদন করেছে, আলোচনা করেছে, কটূক্তি করেছে। আজ সে নেই।

মরিয়মের মৃ%ত্যু কোনো রাজনৈতিক ইস্যু হওয়ার আগে মনে করতে হবে একজন ১৯ বছরের তরুণীর মৃ%ত্যু।

একজন গরিব মেয়ের জীবন যে কোনো ক্ষমতাবান মানুষের জীবনের চেয়ে কম মূল্যবান নয়।

মরিয়মের মৃ%ত্যু%র প্রকৃত কারণ বের হোক। নিরপেক্ষ তদন্ত হোক। সত্যটা সামনে আসুক 💔

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *