ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কো’/টি টা’/কা কর দেওয়ার নি/র্দেশ দিলো হা’ইকো/র্ট…see more

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দিলো হাইকোর্ট

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত স্পষ্ট জানিয়েছেন, আগামী ৩ অর্থ বছরের মধ্যে এই পুরো টাকা পরিশোধ করতে হবে।

২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ‘গ্রামীণ টেলিকম’ থেকে ‘গ্রামীণ কল্যাণ’ যে লভ্যাংশ বা মুনাফা পেয়েছিল, তার ওপর আইন অনুযায়ী উৎসে কর কাটা হয়নি। পরবর্তীতে এনবিআরের পুনঃতদন্তে এই কর ফাঁকির বিষয়টি ধরা পড়ে।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *