তাজমিন হ/ত্যা: রাজুকে নিয়ে নাটকীয়তা, কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি… More

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীকে (২০) নিজেদের হেফাজতে নেয়নি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজুকে নিতে কক্সবাজার গেলেও তাকে নিজেদের গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদ শেষে আবার কক্সবাজার থানায় রেখেই ফিরে আসে কুমিল্লা ডিবি পুলিশের তদন্তকারী দল।

কুমিল্লা পুলিশের দাবি, তাজমিন হত্যা মামলায় রাজুর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে তাজমিন হত্যা মামলায় জড়িত সন্দেহে রাজুকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে সোমবার সকালে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে নিতে কক্সবাজার যায়।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *