আমরা যদি গাড়ি না চালাই মাল শিপমেন্টে না নিয়ে যাই পেটে ভাত জুটবে না…. more

আমরা যদি গাড়ি না চালাই মাল শিপমেন্টে না নিয়ে যাই পেটে ভাত জুটবে না। আমিও তো আপনাদের মত একজন শ্রমিক আমার কি দো*ষ ছিল।
এই গাড়িটার কি দো*ষ ছিল। আপনাদের পায়ে পর্যন্ত ধরেছি আপনারা শুনেননি আমার গাড়িটা ভেঙে ফেললেন।
আমি মালিককে কি জবাব দেব এই মালিক কিছুদিন আগে ঋণ করে নতুন গাড়িটা কিনেছে। এই মালিকের এই একটাই গাড়ি আর কোন গাড়ি নেই।
মাসে ৮০ হাজার টাকা কিস্তি এখন মাসের কিস্তি দিবে নাকি গাড়ি ঠিক করবে।
আমরা তো আপনাদের কোন ক্ষতি করিনি আমাদের ক্ষ*তি আপনারা কেন করলেন।
আপনারা শান্তিপূর্ণভাবে রাস্তা ব্লক করেন আন্দোলন করেন সরকারের কাছে দাবি জানান সরকার আপনাদের দাবি পূরণ করবে আমাদের কি দো*ষ আমিও তো আপনার মতই একজন লোক।
আমিতো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের একজন ভোটার আমিও তো ভোট দেয়ার ক্ষমতা রাখি জনপ্রতিনিধি নির্বাচন করি।
কাভার ভ্যান ডাইভারের কথাগুলো শুনে আসলেই অনেক খারাপ লাগলো। আমি যদি নতুন একটা গাড়ি কিনে রাস্তায় নামিয়ে দিতাম। আমার গাড়ি যদি এরকম ভাবে ভাঙ্গা হতো আমার পরিস্থিতি কি হতো আমার সংসারের পরিবারের কি অবস্থা হতো।
সকল দিক বিবেচনা করে আন্দোলন করতে হবে আমাদের কারো কারণে যেন অন্য কারো ক্ষতি না হয়।
আমাদের ফায়দা হাসিল করতে গিয়ে আরেকজনের ক্ষতি করলে কখনোই কোন আন্দোলন সার্থক হয় না।
ছবিটা এআই দিয়ে এডিট করা হয়েছে

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *