পোস্টের নিচে অসংখ্য মানুষ লিখতেছে আলহামদুলিল্লাহ৷ এমনকি সে দেশের অনেক মানুষও দেখলাম হাসতেছে৷
বাংলাদেশের কক্সবাজারে এক রিসোর্টে আ&গু%ন লেগে ১০ জন মানুষ মা%রা গেছে৷ সেই পোস্টের কমেন্টের নিচে অসংখ্য মানুষ লিখতেছে আলহামদুলিল্লাহ৷ কোলকাতার অনেকেও খুশি হচ্ছে খুব৷
দুটি ঘটনা, দুটি আলাদা জায়গা, অথচ কমেন্টবক্সের চিত্র প্রায় একই! শুধু ধর্ম আর পরিচয়টা আলাদা।
একটু ভাবুন তো, আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?
একজন মানুষ কোন ধর্মের, কোন দেশের, কোন রাজনৈতিক দলের কিংবা কোন মতাদর্শের সেটা কি তার মৃ-ত্যু-কে উদযাপন করার লাইসেন্স দিয়ে দেয়?
যে মানুষগুলো চলে গেছেন, তাঁদেরও পরিবার ছিল, স্বজন ছিল, তাঁদের জন্য অপেক্ষা করে থাকা প্রিয় মানুষ ছিল। অথচ আমরা কমেন্টবক্সে বসে হাসতে হাসতে ভুলে যাচ্ছি৷
মানুষ এখন অন্যের মৃ-ত্যু-তে শোক প্রকাশ করার আগে তার ধর্ম, পরিচয় কিংবা রাজনৈতিক অবস্থান খুঁজে দেখে। নিজের পক্ষের কেউ চলং গেলে কান্না, আর বিপক্ষের কেউ চলে গেলে উৎসব!
এ কেমন বিবেক! এ কেমন মানবিকতা! আমার বুঝে আসে না 💔
কলকাতার একটা পূজোর মন্ডপে পদদলিত হয়ে প্রায় ১৭ জন বেশি মানুষ মা%রা গেছে। সেই পোস্টের নিচে অসংখ্য মানুষ লিখতেছে আলহামদুলিল্লাহ৷ এমনকি সে দেশের অনেক মানুষও দেখলাম হাসতেছে৷