‎চিত্র নায়িকা রোমানা ইসলাম মুক্তি বলেছেন…See More

‎চিত্র নায়িকা রোমানা ইসলাম মুক্তি বলেছেন,
‎তাজমিনের প্রেমিক রাজুর বক্তব্য শুনে একটা বিষয় লক্ষ্য করলাম, সে খুব স্বাভাবিক ভাবেই সব কিছু বলে দিলো, দুই দিন আগেও যেই প্রেমিকার সাথে এক রুমে হোটেলে কাটিয়েছে তার পরের দিন রাতেই এমন বিভৎস্য করুণ মৃত্যুর ঘটনা শুনেও একটুও গলা কাঁপছে না। যেনো এটা খুব নরমাল একটা ঘটনা। মেয়েটা অবহেলিত ছিলো সবার কাছে তা তো বুঝাই যায়। আচ্ছা এমনও তো হতে পারে, মেয়েটি তাঁকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু এই রাজু রাজি হয়নি?তাঁকে বাসের টিকিট কেটে দিয়ে বাসে উঠিয়ে দিয়েছে, আর একা থাকার কারনে রাতের অন্ধকারে এক ভয়ংকর জানোয়ারের ফাঁদে পা দিয়ে ফেলেছিলো, ইস বার বার শুধু তাজমিনের চেহারাটা চোখে ভাসে কারণ এমন হয়তো অনেক তাজমিন আছে যারা ভুল মানুষকে ভালোবেসে অল্প বয়সেই জীবনের ইতি টেনে আনে। তাজমিনের মতো বাবা মা আর কোনও সন্তানের যেনো না হয়। যারা নিজের মুখেই স্বীকার করে ধর্ষ*ন করে খু*ন করেছে তাদের তো সাথে সাথেই কঠিক বিচার হওয়া উচিত, এমন সুখবর কবে শুনবো আমাদের দেশে? আমরা দেশবাসী অপেক্ষায় রইলাম।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *