রিয়াদ বিমানবন্দরে হু’তি’দের ক্ষে’প’ণা’স্ত্র হামলা…See More

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পর বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ নতুন কোনো হামলা বা যাত্রীদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

কূটনৈতিক সূত্রটি এএফপিকে জানায়, হুতিরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এক প্রত্যক্ষদর্শী উড়োজাহাজে ওঠার অপেক্ষায় থাকার সময় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

আরেক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, আমি অভ্যন্তরীণ টার্মিনালের ৪০৩ নম্বর গেটে ছিলাম। সেখানে আঘাত হানতে দেখেছি। আমার চোখের সামনে আহতদের দেখেছি। সবাই দৌড়াচ্ছিল।

স্থানীয় একটি হাসপাতালের সূত্র এএফপিকে জানিয়েছে, বিমানবন্দরে আহত হওয়ার পর পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

এক আহত ব্যক্তির স্বজন জানান, কাচের টুকরোর আঘাতে তার কাঁধ ও হাত জখম হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনজন প্রত্যক্ষদর্শী বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। পরে হামলার দায় স্বীকার করে হুতিরা। তবে শনিবার সেখানে নতুন করে হামলার কোনো ঘোষণা দেয়নি ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

জুলাইয়ে ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে হুতিদের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও ট্যাংকারে বারবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলকভাবে বিরল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের হামলা নিয়ে কর্মকর্তারাও খুব কম বিবৃতি দিয়েছেন।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *