বন্ধুর মুখোশের আড়ালে কি লুকিয়ে ছিল ভ’য়ংকর কোনো র’/হস্য?… more

৮০% মানুষ আগেই বলেছিল, দীপের মধ্যে বড়সড় ঘাপলা আছে! বন্ধুর মুখোশের আড়ালে কি লুকিয়ে ছিল ভয়ংকর কোনো রহস্য?
তাহসিফ নিখোঁজ হওয়ার ঘটনায় এবার সন্দেহের তীর সরাসরি বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দিকে। ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। অন্যদিকে, এই রহস্যের জট খুলতে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ‘দিশা’ নামের এক তরুণীকে!
কিন্তু আসল রহস্যটা কোথায়?
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিল দীপ। অথচ দীপ দাবি করেছিল, তাহসিফকে উত্তরার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে।
কিন্তু পুলিশের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা!
তাহসিফকে নিয়ে দীপ গিয়েছিল টঙ্গীর মাজার বস্তি এলাকায়। সেখান থেকে দীপ একাই ফিরে আসে। কিন্তু তাহসিফ আর ফেরেনি!
সবচেয়ে বড় প্রশ্ন, বন্ধু নিখোঁজ হওয়ার পর তাহসিফের বাবার কাছে এক ধরনের বক্তব্য, আর পিবিআইয়ের জেরার মুখে আরেক ধরনের বয়ান কেন দিয়েছিল দীপ?
এই অসংগতির কারণেই কি পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে?
এদিকে, নৌপুলিশের ঢাকা অঞ্চলের এসপি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দিশা নামের এক তরুণীকে।
তাহলে দিশার সঙ্গে এই নিখোঁজ রহস্যের সম্পর্ক কী? দীপ কি একাই জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা?
তাহসিফের বাবা চান, বন্ধুর মুখোশের আড়ালে থাকা প্রকৃত সত্য এবং ঘটনার পেছনে জড়িত প্রত্যেকের পরিচয় দ্রুত সামনে আসুক।
তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে! যে মানুষটা বন্ধুর মতো পাশে ছিল, সেই মানুষটিই কি তাহসিফের নিখোঁজ হওয়ার রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র? তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে?

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *