এতদিনে বুঝলাম, হাসনাত আব্দুল্লাহ কেন বি’রোধীদ’/লীয় নে’তার… more

এতদিনে বুঝলাম, হাসনাত আব্দুল্লাহ কেন বিরোধীদলীয় নেতার ঠিক পেছনে বসে থাকেন! 🤣 দাদুর বয়স হয়েছে ঠিকই, কিন্তু পেছনে বসা নাতি এখনো পুরোদস্তুর যুবক! দাদু কিছু ভুলে গেলেই তো আর চলবে না, তাই নাতি ঠিকই পেছন থেকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে! 😂
ঘটনার শুরু বিরোধীদলীয় নেতার একটি বক্তব্যকে কেন্দ্র করে। সীমান্তের ওপারে সাম্প্রতিক অস্থিরতায় উসকানি দেওয়া হচ্ছে—এমন প্রসঙ্গ তুলে বক্তব্য দেন তিনি।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
এরপরই শুরু হয় আসল খেলা! স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা রাশেদ খানকেও একহাত নিলেন।
তিনি বলেন, বিদেশে গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে—এ কথা বললে প্রশ্ন আসে, সেই দলটি কে? তিনি যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তাঁর কথার রেফারেন্স ধরেই বলতে হয়, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে লেগে থেকে খেদমত করে যাচ্ছেন। অথচ তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে আমরা দুঃখিত!
এরপর আরও বলেন, রাতে একটা কথা, দুপুরে আরেকটা, পরদিন সকালে আরেকটা—এমন একজন ব্যক্তির বক্তব্যকে রেফারেন্স হিসেবে তুলে ধরার চেয়ে যাঁদের বিরুদ্ধে বিদেশি এজেন্সির সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে, তাঁদের ডকুমেন্টস নিয়ে কথা বলাই ভালো। মেহেরবানী করে আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখা উচিত!
অর্থাৎ, রাশেদ খানের দিনরাত গোয়েন্দাগিরি আর মিনিটে মিনিটে বয়ান দেওয়ার বিষয়টি নিয়েও বিরোধীদলীয় নেতার বক্তব্যে বেশ ভালোই খোঁচা ছিল! 😂
তবে দিনের সবচেয়ে মজার দৃশ্যটা ছিল অন্য জায়গায়!
বিরোধীদলীয় নেতা যখন একের পর এক উদাহরণ টেনে বক্তব্য দিচ্ছিলেন, তখন জামায়াতের আমির একটি প্রসঙ্গ বলতে ভুলে যান। ঠিক সেই সময় পেছন থেকে হাসনাত আব্দুল্লাহ তাঁর কানের কাছে মুখ নিয়ে মনে করিয়ে দেন, ফ্যাসিস্টদের প্রসঙ্গটিও যেন বলেন!
এরপর জামায়াতের আমির বলেন, আরেকজন সিনিয়র সদস্য অতীতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন। তিনিও আক্ষেপ করে বলেছেন, তাঁর দলের লোকেরাই টাকা খেয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছে!
ব্যস! দাদুর মুখ দিয়ে কথাটা বলিয়ে নিতে পেরেই নাতির সে কী আনন্দ! পেছনে বসে টেবিল চাপড়ানো, হাসাহাসি—সব মিলিয়ে দৃশ্যটা ছিল বেশ উপভোগ্য! 🤣
এখন বুঝুন, হাসনাত কেন প্রতিদিন নেতার ঠিক পেছনে বসে থাকেন! দাদু বয়সের কারণে কোনো কথা ভুলে গেলে নাতি তো আছেই মনে করিয়ে দেওয়ার জন্য!
আগের দিনও বিরোধীদলীয় নেতার কানে কানে তথ্য দেওয়ার দৃশ্য দেখা গেছে, আর আজও সেই একই দায়িত্ব পালন!
এমন পেছনে থাকা নাতি থাকলে দাদুর কোনো কথা ভুলে যাওয়ার সুযোগই নেই! 😂🤣

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *