স্কুল ছুটির ৫ ঘণ্টা পর বাথরুমে মিলল নবম শ্রেণির ছাত্রী…See More

স্কুল ছুটির ৫ ঘণ্টা পর বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁ/ধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার!

খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁ/ধা অবস্থায় এক নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করেন। সন্ধ্যা ৭টার দিকে নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক একটি বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা নারীকণ্ঠের গোঙানির শব্দ শুনে বিষয়টি সন্দেহ করেন।

পরে বাথরুমটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে শ্রমিকরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ওই ছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এবং কারা ওই ছাত্রীকে বাথরুমে আটকে রেখেছিল, তা তদন্ত করে বের করা জরুরি।

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *