সুইটিকে নিয়ে এতদিন এক কথা, এখন শোনা যাচ্ছে আরেক কথা! আসল সত্যটা কী? 🤔
কিরে ভাই, এতদিন শুনলাম সুইটি নাকি ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন! এখন শুনছি, তিনি জীবিকার সন্ধানে চাকরি করতে গিয়েছিলেন। তার ওপর তিনি বিবাহিত, তাঁর চার বছরের একটি মেয়েও আছে!
সবচেয়ে কষ্টের বিষয়, মেয়েকে বিদেশে পাঠাতে তাঁর দিনমজুর বাবা দেড় লাখ টাকা ধারদেনা করেছিলেন। অথচ আজ সেই মেয়ের ভাগ্যে কী ঘটেছে, তা-ই জানেন না তাঁর বৃদ্ধ বাবা-মা। 😢
১৫ দিন আগেও নাকি সৌদির কারাগার থেকে মায়ের সঙ্গে কথা বলেছিলেন সুইটি। বলেছিলেন, কয়েক মাসের মধ্যে মুক্তি পেতে পারেন। অথচ এখন তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়েছে!
কিন্তু প্রশ্ন হলো, সুইটির মৃত্যুদণ্ড কি সত্যিই কার্যকর হয়েছে, নাকি তিনি এখনো কারাগারে আছেন? পরিবারও এখন পর্যন্ত সরকারি সূত্রে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
একটা পরিবারের কত স্বপ্ন, কত ঋণ, আর একটা ছোট্ট শিশুর মাকে ফিরে পাওয়ার কত আকুতি—সবকিছু মিলিয়ে ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক।
গুজব নয়, আমরা চাই প্রকৃত সত্যটা সামনে আসুক। সুইটি বেঁচে থাকলে তাঁর পরিবারের কাছে ফিরুক, আর কোনো অনিশ্চয়তা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিষ্কার করুক।