৩৬৫ দিনের পা’/গলামি, নাকি অসম্ভবকে জয় করার এক রূপকথা? কো’/টিপতি… more

৩৬৫ দিনের পাগলামি, নাকি অসম্ভবকে জয় করার এক রূপকথা? কোটিপতি তারকাদের ভিড়ে কেন নজর কাড়লেন ভারতের এক সাধারণ মেয়ে৷
বিশ্ববিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেছিলেন ভারতের এক তরুণী যার নাম মায়া গুপ্তা কিন্তু স্বপ্ন দেখেই থেমে থাকেননি তিনি। সেই স্বপ্ন পূরণ করতে টানা ৩৬৫ দিন ধরে চালিয়ে গেছেন এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ৷
মায়াকে রোদ, ক্লান্তি, মানুষের কটূক্তি আর সোশ্যাল মিডিয়ার ট্রোলিং কোনো কিছুই তাঁকে সহজে দমিয়ে রাখতে পারেনি। প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন তিনি।
সম্প্রতি মিস্টার বিস্ট ভারতে এসেছেন৷ সেখানে বলিউড তারকা রণবীর কাপুর, ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাটি পরিচিত মুখদের সঙ্গে সাক্ষাত করেছেন৷ তবে এত তারকাখ্যাতির ভিড়েও আলোচনায় উঠে এসেছেন মায়া।
মায়ার না আছে কোনো রাজকীয় পরিচয়, না আছে বিশাল তারকাখ্যাতি। তাঁর সম্বল ছিল একটি স্বপ্ন, অদম্য ইচ্ছাশক্তি আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জেদ।
তবে তাঁর গল্পের সবচেয়ে সুন্দর দিকটি শুধু একজন বিশ্ববিখ্যাত ইউটিউবারের সঙ্গে দেখা করার স্বপ্ন নয়। এই যাত্রায় মায়া অসহায় মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন, তাদের খাবার দিয়েছেন, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। নিজের স্বপ্নের পথে হাঁটতে হাঁটতেও অন্যের মুখে হাসি ফোটানোর কথা ভুলে যাননি তিনি।
অবশেষে মিস্টার বিস্ট মায়ার সাথে দেখা করেন৷ তার হাতে তুলে দেন ১০ হাজার ডলার৷ মায়া তখন খুব ইমোশোনাল হয়ে গিয়েছিল৷
মায়ার এই ৩৬৫ দিনের লড়াইকে আপনি কীভাবে দেখছেন? আপনার কাছে এটা নিছক পাগলামি, নাকি স্বপ্নের পেছনে লেগে থাকার এক অসাধারণ উদাহরণ? ❤️
আমার ব্যাকআপ পেজে যুক্ত থাকুন

Author: Desh Katha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *